মহাত্মা মা আদরমণির শুভ জন্মদিন।



    মা আদরমণি 

      ২০ শে আশ্বিন ১২৬৪ সনে বহু প্রতিপত্তি ঘরেই জন্ম গ্রহণ করিতে হয়। কেননা তাঁহার বংশধর সৎ হইয়াও বিত্তবান ছিলেন ইহাতে ঐরূপ ঘরে জন্ম গ্রহণ করা প্রকৃত উপযুক্ত স্থান বলিয়াই বিবেচ্য হয়। এবং শৈশবে খুবই আহ্লাদে জীবন যাপন করিয়া ছিলেন। একজন মাটির বাড়ি তাও আবার উহা গুরুদেবের পৈতৃক নহে ঐরূপ গৃহে বিবাহ করিয়া উঠিয়া ছিলেন। এবং বহু পরিচিত স্থান তাহার এইরূপ ভাবেই জীবন শুরু করিয়াছিলেন। অভাব অনটন অলঙ্কার রূপে ধারণ করিয়া একটি দৃষ্টান্ত স্থাপন করিয়াছিলেন। গুরুদেবের সঙ্গে বহু জন্ম সাধনায় রত ছিলেন। ইহজন্মে আদরমণি দেবী সরলতা গুণে পরমপিতার প্রথম সাক্ষাৎ করেন। 

    তিনি বহু প্রতিভায় সুশোভিত ছিলেন তার মধ্যে অন্যতম কবিত্ব শক্তি যেমন অনায়াসে আধ্যাত্মিক সঙ্গীত রচনা করিতে পারিতেন।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ