মহাত্মা নিবারণ মাতাজীর স্মৃতি উপলক্ষে ৮৩ তম শ্রাবণোৎসবে আমন্ত্রণ জানাই। মানব জন্ম স্বার্থকতা সম্পাদনের নিমিত্ত নিরাকার পরমপিতার উপাসনায় রত হব। সকলকে সাদরে আহ্বান জানাই। উৎসব ক্ষেত্র শিক্ষা কেন্দ্র সুতরাং প্রতিটি নিয়ম উৎসবে থাকা আবশ্যক। আমাদের উৎসবে প্রতিদিন তিনঘন্টা করিয়া চারটি উপাসনা এবং ত্রিসন্ধ্যা গুরু পূজা হইয়া থাকে। আমাদের প্রতিটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হইয়া থাকে।
আমাদের কোন আচরণ যদি ব্যাক্তি কেন্দ্রীক হয় তা সাকারকাদ। প্রতিটি বিষয়ে যদি আমাদের মস্তিষ্কে এটা রাখতে পারি যে আমি যা করছি যে উদ্দেশ্য নিয়ে করছি সৃষ্টিকর্ত্তা দেখছেন। তিঁনি অনন্ত অনন্ত অনন্ত গুণের সমষ্টি। গুণ নিরাকার। আমার ভুল তিঁনি জানেন, আমার ঠিকও তিঁনি জানেন। এই ভুলের সংখ্যা যখন বেড়ে যায় তখন সাকার ভাবনায় আচ্ছাদিত হওয়ার ফলে সৃষ্টিকর্ত্তা যে দেখছেন, এই জ্ঞান তখন সুপ্ত অবস্থায় থাকে এমনকি প্রায় থাকেই না। এখানেই আমাদের মনুষ্যত্ব বিঘ্নিত হয়। তাই জীবন যাপনের উদ্দেশ্যকে ব্যাক্তি কেন্দ্রীকতার সাকারবাদ থেকে মুক্ত করার শিক্ষাকেন্দ্রে সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাই।

0 মন্তব্যসমূহ