শেষ বারের মত মহাত্মা নিবারনকে দেখতে গিয়েছিলাম ১৪ই অক্টোবর১৯৬৩ ( আশ্বিন মাস ১৩৭০ সাল) ।মহাত্মার শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে। বিছানা ছেড়ে উঠতে পারছেন না। কথা অস্পষ্ট হয়ে এসেছে। জিজ্ঞাসা করলেন খেয়েছ কিনা? " খাবার কথা মনেও ছিল না। তিনি দেখছি ভোলেন নাই। কেবলই কান্না পাচ্ছিল আমার হয়ত এই শেষ স্থুল ভাবে আর হয়ত দেখা হবে না। কত সুবিধা ভোগ করেছি। প্রয়োজনে অপ্রয়োজনে ছুটে এসেছি তার পাদপদ্মে। চলে গেলে এই সুযোগ তো আর থাকবে না।
ফেরার পথে কানাইকে বলেছিলাম শেষ সময় বুঝলে একটা টেলিগ্রাম করতে।" হা, টেলিগ্রাম কানাই করেছিল, তবে সব শেষ হবার পরে।
বড়মগরায় পূরানো বাড়িতে তার জন্ম, আর দেহত্যাগ করেছেন তিনি নুতন বাড়ীতে। ২ রা কার্তিক১৩৭০ সাল (২০ শে অক্টোবর১৯৬৩) পুকুরের পশ্চিম পাড়ে তার শেষ কৃত্য করা হয়। এই সেদিন সেই আন্তেষ্ঠি ভূমিতে একটি মন্দির মাথাচাড়া দিয়ে উঠেছে।
লেখক দ্বিজেন্দ্রলাল বিশ্বাস।

0 মন্তব্যসমূহ