শুক্লা ত্রয়োদশী সকালের গুরু পূজা।
গুরু শ্রেষ্ঠতাসূচক সঙ্গীত
( ললিত - আড়া )
সৃষ্টের শ্রেষ্ঠ গুরু, গুরুনাথ মনি,
অপূর্ব্ব ধ্যানে মগ্ন, বিশ্বপ্রেমে ধনী।
অনন্তে অভেদ শোভা, চির রত্নখনি,
গুণে সিদ্ধ সিদ্ধি দাতা, তুমি স্পর্শমনি।
দীন হীন ত্রাণ পানে, নিত্যে সদা রত,
দেবদেবী আজ্ঞাবহ, রহে তব নত।
বাহ্য প্রেম বন্ধনে বীজপ্রাণ সিঞ্চনে,
সূক্ষ্ম জন্ম দানে, পরম মুক্তি দানী।
অন্ধ অজ্ঞান জনে, জ্ঞান আঁখি দানে,
পরাৎপর সনে, ব্রহ্মদর্শী গুণখনি।
আদি ব্যাধি বিপদ ক্ষতি, নির্ম্মলে বিভূতি,
অতুল স্নেহ প্রীতি, অন্তহীন সুখমনি।
তৎপদ মুকুতি পূর্ণ, জ্যোতির্ম্ময় সম্পূর্ণ,
পুণ্য তীর্থ ভূস্বর্ণ, প্রার্থনা প্রদানী।
সকালের উপাসনা।
দুপুরের উপাসনা
সান্ধ্য উপাসনা
নৈশ উপাসনা
এই রুপ ভাবে সকলে উপাসনা করবে।
শ্রেষ্ঠতাসূচক সঙ্গীত :৭ মিনিট
নির্ব্বেদ-জনক সঙ্গীত :৭ মিনিট
মনের প্রতি :৭ মিনিট
জনের প্রতি :৯ মিনিট
গুনকীর্ত্তণ :১:৩০মিনিট
স্বীয় পাপের উল্লেখ :৭ মিনিট
পাপ মুক্তিএবং গুণের জন্য প্রার্থনা :২০ মিনিট
ধ্যান :১০ মিনিট
কৃপাময় ও আনন্দময় স্তব :১০মিনিট
ধন্যবাদ ও প্রণাম :১৩ মিনিট
গুরু আহ্বান ১৫ মিনিট, এবং গুরু ধন্যবাদ ও প্রনাম ১৫ মিনিট।






0 মন্তব্যসমূহ